প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 4, 2026 ইং
৫ আসনের ,১০দলীয় ঐক্য জোটের প্রার্থীর পক্ষে , উঠান বৈঠক

,বিস্তারিত ,ফারিদ খান ইফতি, সিটি কর্পোরেশন প্রতিনিধি নারায়ণগঞ্জ,
৪ ফেব্রুয়ারি রোজ বুধবার,নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ড মেট্রোলের সামনে , বাদ আসর, নারায়ণগঞ্জের ৫ আসনের, ১০দলীয় ঐক্য জোটের প্রার্থী, সিরাজুল মামুনের,ওয়াল ঘড়ির মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়,
উক্ত উঠান বৈঠকে, এলাকার সম্মানিত ভুক্তভোগী জনসাধারণ, তাহাদের বিভিন্ন সমস্যাবলী, তুলে ধরেন এবিএম সিরাজুল ইসলাম মামুনের নিকট, তাদের প্রথম দাবি, কুমিন্দিনী বাগানে শত শত পরিবার, দীর্ঘ ১০০ বছরের উপরে বসবাস করে আসছেন, বিগত সরকারের আমলে, তাহাদেরকে জোরপূর্ব কোন নোটিশ বা কোন সুযোগ সুবিধা না দিয়ে, বিতাড়িত করে দেন শত বছরের বাসস্থান থেকে,
এবিএম সিরাজুল মামুন জানান, তাহার ১০ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে, প্রথমেই তাদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন নিয়মতান্ত্রিকভাবে,উঠানো বৈঠক শেষে, সকলকে নিয়ে, মেট্রো হল, মিশন পাড়া, চাষাড়া, হয়ে জামতলা অভিমুখে প্রচারণা চালিয়ে যান,এবিএম সিরাজুল মামুন জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, ভোটারদের মাঝে পরিবর্তনের জোয়ার এসেছে, তারা পরিবর্তন চায় সংশোধন চায়,
সন্ত্রাস , চাঁদা বাজ, মুক্ত বাংলাদেশ চায়, ধর্মভিত্তিক সমাজ চায়, তাই ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী পক্ষেই এটা সম্ভব, বলে মনে করেন, এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী ওয়াল ঘড়ি মার্কার প্রার্থী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24